ধামইরহাট ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর নগদ অর্থ লুটপাট
নওগাঁর ধামইরহাটে ইউপি সদস্য মামুনুর রশিদ পবনের উপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে, হামলার কারীরা মারপিটেই ক্ষান্ত হয়নি দোকানে ভাংচুর-তান্ডব চালিয়ে নগদ অর্থও লুটপাট করেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাদী মামুনুর রশীদ পবন।
বাদী ও তার অভিযোগ সূত্রে জানা গেছে, কোকিল গ্রামের জিল্লুর রহমানের ছেলে মামুনুর রশীদ ওরফে পবন তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকাকালে গত ১ মে (সোমবার) সন্ধা সাড়ে ৬ টার দিকে প্রতিপক্ষ রুপনারায়নপুর গ্রামের আ. রহিমের ছেলে কাওছার ও কোকিল গ্রামের মৃত মোকছেদের দুই ছেলে আলিফ ও মোতালেব গং সহ ১০-১২ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী ও ইউপি সদস্য মামুনুর রশিদ পবনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার মাথায় ১নং বিবাদী কাওছারের হুকুমে ২নং বিবাদী আলিফ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে তার দোকানে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা চুরি করে নেয় বলে বাদী পবন মেম্বার অভিযোগে উল্লেখ করেন। হামলা চালিয়ে প্রতিপক্ষরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা জখমীকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে আব্দুর রহিমের সাথে কথা বলার চেষ্টা করা হলে ফোনটি তার মেয়ে রহিমাকে দিয়ে কথা বলার চেষ্টা করেন এবং অন্যান্য সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
ধামইরহাট থাার ওসি মোজাম্মেল হক কাজী জানান, পিকনিকের টাকাকে কেন্দ্র করে তরুনদের মধ্যে দ্বন্দ সৃস্টি হলে উভয় পক্ষের ছেলেদের শাষন করেন ইউপি সদস্য মামুনুর রশীদ, এরই জের ধরে মারামারি ঘটনা এমন তথ্য জেনেছি এবং উভয় পক্ষের পৃথক ভাবে অভিযোগ পেয়েছি, হামলার প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটি সত্য ঘটনা সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হবে।
এমএসএম / এমএসএম
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ
বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
জামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার
সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি
কেরানীহাট টিআই নুরে আলমের মাসিক চাঁদা ১০ লাখের উপরে,ভাগ যায় জামায়াত পন্থী নেতাদের পকেটেও