ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩-৫-২০২৩ বিকাল ৫:৪৯

খুলনা ডিএনসির অভিযানে একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। লবনচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগাপাড়া মেজরের মোড়স্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আটককৃত আসামীর নিকট থেকে ০১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ বিষয়ে লবনচরা থানায় পরিদর্শক বাদী হয়ে আসামীর বিরুদ্ধে একটি  মাদক মামলা দায়ের করেন। আটককৃত আসামীর নাম মোঃ হাছিব শেখ (২৩), পিতা- মৃত শাহাজাহান শেখ, মাতা- রেনু বেগম, সাং- বুড়ো মৌলভীর দরগাপাড়া মেজরের মোড়, থানা- লবনচরা, জেলা-খুলনা। মামলার এজাহার সূত্রে, লবনচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগাপাড়া মেজরের মোড়স্থ মোঃ হাছিব শেখ (২৩) এর নিজ দখলীয় বসতঘরে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করছে এমন সংবাদের ভিত্তিতে  ০৩/০৫/২০১৩ ইং তারিখ বিভাগীয় সহঃ উপ-পরিদর্শক মোঃ মনজুরুল বাসার, সিপাই যথাক্রমে মোঃ শরিফুল ইসলাম, মোঃ হালিমুজ্জামান, মোঃ বরকত, সুদেব কুন্ডু, ওয়্যারলেস অপারেটের মোঃ জহির হোসেন ও তনিমা আহম্মেদ তনু সহ একটি দল লবনচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগাপাড়া মেজরের মোড়স্থ মোঃ হাছিব শেখ (২৩) এর নিজ দখলীয় পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী এক কক্ষ বিশিষ্ট বিল্ডিং ঘরে অভিযান চালিয়ে ০১ কেজি গাঁজা উদ্ধার করে। এরপর উপস্থিত সাক্ষী (১) মোঃ বোরহান মোল্লা (৫২), পিতা- মৃত মোসলেম মোল্লা, সাং- বুড়ো মৌলভীর দরগাপাড়া (আড়ালিয়া বুনিয়া খালের মাথায়), থানা- লবনচরা, জেলা-খুলনা (২) মোঃ বেলাল হাওলাদার (৪৫), পিতা- মৃত সাত্তার হাওলাদার, সাং-বুড়ো মৌলভীর দরগাপাড়া মেজরের মোড়, থানা- লবনচরা, জেলা-খুলনা দের সম্মুখে বিধি মোতাবেক আসামী মোঃ হাছিব শেখ (২৩) এর বসতঘরে প্রবেশ করে উক্ত বসতঘর ও আসামীর দেহ তল্লাশী করে এবং আসামীকে জিজ্ঞাসাবাদ করে, আসামীর দেখানো ও স্বীকারোক্তি মতে উক্ত বসতঘরের মধ্যে অবস্থিত শয়ন খাটের নিচ হতে আসামী নিজ হাতে বের করে দেয়  একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে পলিথিনের প্যাকেটে কসটেপ দ্বারা মোড়ানো গাঁজা ০১ (এক) কেজি। যার আনুমানিক মূল্য- ৬০,০০০/- (ষাট হাজার) টাকা। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা  ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)-তে মামলা দায়ের করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, 'ক' সার্কেল’র পরিদর্শক মোঃ বদরুল হাসান বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, গ্রেফতারকৃত আসামী মোঃ হাছিব শেখ (২৩) দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতঘরের মধ্যে গাঁজা সংরক্ষন করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি নিয়মতি মামলা রুজু করা হয়।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়