ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কেসিসি নির্বাচনে ৪ মেয়র প্রার্থীসহ ১০১ জনের মনোনয়নপত্র সংগ্রহ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ১২:১

আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন (কেসিসি) অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। ৩রা মে বিকেল পর্যন্ত কেসিসি নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ ১০১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতারা। তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও তার সমর্থকরা। সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আবদুল আওয়ালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা। এর আগে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম শফিকুর রহমান।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জনসহ ৫১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ পর্যন্ত মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৭৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের প্রচার-প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এবারের নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়