ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজনগরে ফুঁ দিয়ে' টাকা ছিনতাই মামলার পলাতক আসামি গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ২:৪১
মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে শাহ আলম শাওনকে (২৭) নামে আলোচিত ফুঁ দিয়ে টাকা ছিনতাই মামলার এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত এই প্রতারক চক্রের মোট ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 
 
বৃহস্পতিবার (০৪ মে)  রাত অনুমান ০৩.৪৫ ঘটিকার সময়  কমলগঞ্জ থানার রাসটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহ আলম শাওনকে গ্রেফতার করা হয়। পূর্বে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য, গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তি সহায়তায় এ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।  পরে মামলার বাদী রায়না বেগম থানায় এসে গ্রেফতারকৃত আসামি শাহ আলম শাওনকে শনাক্ত করেন। গত ১৯ মার্চ ২০২৩ দুপুর অনুমান ১২.২০ ঘটিকার সময় তারাপাশা সোনালী ব্যাংক টাকা উত্তোলন করে বাড়ীতে ফেরার পথে তারাপাশা হাই স্কুল এন্ড কলেজ এর সামনে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি একটি সিএনজি নেমে জনৈকা রায়না বেগমকে মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১,০০০/- টাকা ফুঁ দিয়ে দ্বিগুন করে দিবে বলে সু-কৌশলে প্রতারনা করে সেই টাকা নিয়ে পালিয়ে যায়। 
 
এ ঘটনায় রাজনগর থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয় এবং গত ২২ মার্চ রাজনগর থানার বিশেষ অভিযানে এই ঘটনায় জড়িত ১। সালাউদ্দিন (৪৩) ২। আব্দুল মুসলিম(৪২) ৩। মোঃ আনোয়ার মিয়া প্রকাশ আয়না মিয়া (৩৪) নামে ০৩ জনকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার