ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

উৎসব মুখর পরিবেশে বুদ্ধ পূর্ণিমা পালিত


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৪-৫-২০২৩ দুপুর ২:৫০

বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে এবং হিংসা-বিদ্বেষ বিভেদ পরিহার করে মানুষে মানুষে সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ঘোষণার মধ্যে দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে বৌদ্ধ সম্প্রাদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বৈশাখী পুর্ণিমা (বুদ্ধ পূর্ণিমা)।

এ সময় বিহার গুলোতে বুদ্ধ পুজা, বুদ্ধ মুর্তিদান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান ও নানাবিধ দান এছাড়া সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস বাতি উড়ানো হবে।

বৃহস্পতিবার (৪ মে) সকালে খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ উপলক্ষে শোভাযাত্রা শেষে ধর্মীয় পূণ্যার্থীরা পঞ্চশীল গ্রহণ করেন, পঞ্চশীল প্রার্থনায় শীল প্রদান করেন সাসনা রক্ষিতা ভিক্ষু সংঘ সভাপতি ও আপার পেড়াছড়া বিহারে বিহার অধ্যক্ষ ভদন্ত কেলাসা মহাবির, য়ংড বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা স্থবির। এ সময় খাগড়াছড়ি মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার শতাধিক বৌদ্ধ বিহারে চলছে পঞ্চশীল গ্রহন, মহাসংঘ দান, হাজার প্রদীপ দান, অষ্ট পরিস্কার দান, ভিক্ষুদের পিন্ড দান, প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মদেশনা, বিশ্ব মঙ্গল কামনা করে সমাবেত প্রার্থনা ও মঙ্গল শোভাযাত্রা।

উল্লেখ্য, বৌদ্ধ ধর্ম অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেছিলেন নেপালেরলুম্বিনী কাননে। এ রাতেই তিনি বোধিজ্ঞান লাভ করেছিলেন। এছাড়াও গৌতমবুদ্ধ পরিনির্বাণ লাভ করেন এ রাতেই।

এমএসএম / এমএসএম

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ