যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সাথে ব্রুকলীন আ.লীগ সভাপতির স্বাক্ষাৎ
যুক্তরাষ্ট্র ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি সন্দ্বীপের সন্তান নুরুল ইসলাম নজরুল গত ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন। স্বাক্ষাৎকালীন সময়ে তিনি যুক্তরাষ্ট্রে আওয়ামী রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন শুরুতে। এরপর সন্দ্বীপে ওনার নির্বাচিত যোগ্য প্রতিনিধি বা সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতার হাত ধরে সন্দ্বীপে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাথে সাথে সকল উন্নয়নকে ইতিহাসের পাতায় স্থান দিতে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সারা সন্দ্বীপকে বিদ্যুতায়িত করার দৃষ্টান্ত তুলে ধরে বলেন, জন্মভুমি সন্দ্বীপের মুল-ভুখন্ডে যাতায়াতের সীমাহীন সমস্যা ও বিড়ম্বনার বিষয় আপনার জানা রয়েছে, সেটি লাঘব করলে আজীবন সন্দ্বীপ বাসী দুটো কাজের জন্য আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। প্রধানমন্ত্রী বলেন, আমি সন্দ্বীপের এমপি মিতার মাধ্যমে ও আপনি সহ বিভিন্ন গনমাধ্যমের বদৌলতে সন্দ্বীপের এই সমস্যা সম্পর্কে অবগত আছি। সেই মোতাবেক যাতায়াত সমস্যা নিরসনে উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছি। আশা করি কিছু কাজ ইতিমধ্যে দৃশ্যমান হচ্ছে। আমি মসৃন একটি যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করবো। কারন সন্দ্বীপের প্রতি আমার আলাদা একটি টান বা স্মৃতি বিজড়িত আবেগ কাজ করে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে বাংলাদেশ এবং বৈশ্বিক ঋণদাতার মধ্যে ৫০ বছরের অংশীদারীত্বের সুবর্নজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়েছেন সোমবার। ১মে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠান।তিনি সেই অনুষ্ঠানে বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারত্বের ৫০ বছরের প্রতিফলন বিষয়ক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দিয়েছেন।
এমএসএম / এমএসএম
কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
Link Copied