খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল’র জানাযা সম্পন্ন
খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল’র জানাযা সম্পন্ন হয়েছে। ব্রেনই স্ট্রোকে চট্টগ্রামে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৪ মে) সকাল ৬টা ৫০ মিনিটে ইব্রাহিম খলিল শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। যুবদল নেতা ইব্রাহিম খলিলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, অমায়িক রাজনৈতিক ব্যক্তিত্ব, সজ্জন ব্যাক্তি ইব্রাহিম খলিল। জনগণের জন্য আন্দোলন করতে গিয়ে তিনি অন্তত ৩ ডজন মামলার আসামি হয়েছেন। বহুবার কারাবরণ করেছেন।
জানা গেছে, শালিকার বিয়েতে ফেনী যান ইব্রাহিম। ২৭ এপ্রিল হঠাৎ ব্রেইন স্ট্রোক করে। তৎক্ষণাৎ নেওয়া হয় চট্টগ্রাম এভার কেয়ার হসপিটালে। র্দীঘদিন চিকিৎসার পর আজ সকাল সারে ৬টায় মৃত্যু বরণ করেন তিনি।
খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, সাধারন সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারন সম্পাদক জাহিদুল আলমসহ সকল অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইব্রাহিম খলিলের অকাল মৃত্যুতে বিএনপি একজন ত্যাগী ও সাহসী নেতাকে হারালো। তার মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তার কখনো পূরণ হবার নয়। ৪ মে ২০২৩ বেলা ২ টা ৩০ মিনিটে হাজার হাজার মানুষের মাঝে মরহুমের জানাযা সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক