ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ইলেকট্রো মার্ট

বিক্রয় কেন্দ্রের উদ্বোধন


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৪-৫-২০২৩ বিকাল ৬:৪০

পাবনায় কনকা-হাইকোর ইলেকট্রনিকস পণ্যের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা পাবনায় কনকা-হাইকোর ইলেকট্রনিকস পণ্যের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। পাবনায় কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিকস পণ্যের উৎপাদনকারী ও বাজারজাতকারী গ্রুপ ইলেকট্রো মার্টের সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি উদ্বোধন হওয়া এই অনুষ্ঠানে কোম্পানির ডিএমডি মো. নুরুল আফছার, জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার (রিটেল) মো. জুলহাক হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

২ যুগের বেশি সময় দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের চাহিদা কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ড পূরণ করছে বলে জানান ডিএমডি মো. নুরুল আফছার। তিনি বলেন, ‘বিশ্বমানের পণ্য পাবনার ইলেকট্রনিকস পণ্যের গ্রাহকদের দোরগোড়ায় সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইলেকট্রো মার্ট সেলস এবং ডিসপ্লে কার্যক্রম পরিচালনা করছে। গ্রাহকদের চাহিদা ও ক্রয়ক্ষমতার প্রতি লক্ষ্য রেখে মানসম্মত, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের পণ্য ও বিক্রয়োত্তর সর্বোত্তম সেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।’ নুরুল আফছার জানান, গ্রাহকদের আস্থা ও ভালোবাসায় গ্রি এসি বাংলাদেশে সুপার ব্র্যান্ড এসির স্বীকৃতি পেয়েছে। দেশে এয়ারকন্ডিশনার পণ্যের চাহিদার প্রায় ৬০ শতাংশ, কনকা ব্র্যান্ড রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি বাজার চাহিদার প্রায় ৩০ শতাংশ এবং হাইকো ব্র্যান্ডের পণ্য ইলেকট্রনিকস ও হোম অ্যাপল্যায়েন্স চাহিদার পাঁচ শতাংশ দখল করে আছে। এ ছাড়া কনকা, গ্রি ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের বিশেষ বৈশিষ্ট্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ীমূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ।

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত