ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে মসজিদ সংক্রান্ত বিরোধের জের: জলিল হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৪-৫-২০২৩ রাত ৮:৪৫

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার চাটেরা গ্রামে মসজিদ সংক্রান্ত বিরোধের জের ধরে আলোচিত আব্দুল জলিল (৬০) হত্যা মামলার আরোও ৪ আসামীকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ মে) গভীর রাতে থানার এসআই অঞ্জন কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাতিয়া গ্রামের আমির উদ্দিনের বাড়ি থেকে জলিল হত্যা মামলার আসামী চিনু মিয়া (৬০), সুমন মিয়া (২৭), রাসেল মিয়া (২৪) এবং পারুল মিয়া (২৭)কে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাহেল মিয়া, আব্দুল রহিম এবং মাদ্রক মামলার আসামী সুনিল রুদ্রপালকে গ্রেফতার করা হয়।

জানা যায়,  গত (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে মসজিদের টাকা নিয়ে বিরুদ্ধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল জলিল নিহত হন। ঘটনার পরদিন জুড়ী থানায় মৃত মজর আলীর পুত্র ইয়াছিন মিয়াকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-৪, তাং-১৫/০৪/২০২৩ইং) দায়ের করা হলে পুলিশ প্রধান আসামী ইয়াছিন মিয়া ও তার ছেলে কামরুলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

এ ব্যাপারে মুঠোফোনে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, চাটেরা গ্রামের আব্দুল জলিল হত্যা মামলার আসামীকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ ঘন্টা অভিযান চালিয়ে সুনামগঞ্জের জেলার হাতিয়া গ্রাম থেকে ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও যৌতুক ও মাদ্রক মামলার ওয়ারেন্টভূক্ত আরোও ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার