তাহিরপুরে আওয়ামীলীগ কার্যালয়ে অপরাধ বিরোধী জনসংযোগ সভা অনুষ্ঠিত
জুয়া, মাদক,চাঁদাবাজী,মোবাইল ফোনের অপব্যবহার,এবং বেপরোয়া (জুয়া খেলা) বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে বিট পুলিশিং কর্মকর্তাদের সমন্বয়ে অপরাধ বিরোধী জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪মে বৃহস্পতিবার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে আওয়ামীলীগ কার্যালয়ে সন্ধ্যা সময় এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এর দায়িত্ব প্রাপ্ত এসআই মো.শাহাদাত হোসাইন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ সাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈয়দ ইফতেখার হোসেন।
অনুষ্ঠান সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হায়দার, শ্রীপুর বাজার বণিক সমিতির (সাবেক) সভাপতি মোঃ মতিউর রহমান (বর্তমান) বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ইমানুর মিয়া, শ্রীপুর বাজার,বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সামনুর আখঞ্জী,আওয়ামীলীগ নেতা,শাহাবুদ্দিন,শ্রীপুর বাজার জুয়া বন্ধে প্রথম উদ্যোক্তা ও নেতৃত্বকারী শ্রীপুর (উত্তর) ইউনিয়ন যুবদলের সভাপতি,এম জিয়াউর রহমান আখঞ্জী প্রমুখ।
অনুষ্ঠান সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক (সাংবাদিক) এস,এ আখঞ্জী (টিটু) ৮নং ওয়ার্ড ইউপি সদস্য, মোঃ দেলোয়ার হোসেন তালুকদার,৭নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম, যুবসমাজের তরুণ মোঃ মুক্তার হোসেন আখঞ্জী,তারিকুল ইসলাম,মোঃ সালে আহমেদ,এরশাদ হোসাইসহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠান সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাহিদুর রহমান বলেন,বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশের সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে শ্রীপুর উত্তর ইউনিয়নের সকল অন্যায়,জুয়া, মাদক,ইয়াবা,নারী নির্যাতন,কিশোর গ্যাং, নির্মূল করার জন্য প্রত্যকটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।
বিশেষ অতিথির বক্তব্যে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন থেকে কি ভাবে সকল অন্যায় অপরাধ নির্মূল করা যায় সে ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতেছি ,কিছুদিনের মধ্যেই আসাকরি শ্রীপুর (উত্তর) ইউনিয়ন থেকে সকল ধরনের জুয়া,অপরাধ নির্মল করবো ইনশাআল্লাহ।
সবশেষে তিনি সুশীল সমাজের মানুষসহ যুবসমাজ কে সর্বত্র সহযোগিতা করা ও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন