লালমনিরহাটে বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৫ মে) ভোররাতে উপজেলার নওদাবাস ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম (২৮) উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আব্দুল গফুরের ছেলে।
হাতীবান্ধা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলাধীন নওদাবাস ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (২৮) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ৭.২৫, ৩ রাউন্ড তাজা বুলেট, একটি ম্যাগজিন ও ১৭৪ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধার বি সার্কেল (এসপি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার প্রক্রিয়া শেষ হলে লালমনিরহাট আদালতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied