ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা দিয়ে আবারও কাটছিল বিলের জমির মাটি, এক মাসের কারাদণ্ড


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৫-৫-২০২৩ দুপুর ৪:২৬
সরকারি বিল ইজারা নিয়ে আবারও জমির মাটি কাটার অভিযোগে মাসুদ হায়দার (৪৫) নামে এক ভূমি খেকুকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (০৫ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন এই দণ্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত মাসুদ হায়দায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামের মৃত আবু নাসেরের ছেলে। এর আগে, চলতি বছরের ২৬ মার্চ একই অভিযোগে মাসুদ হায়দারকে ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন।
 
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় সরকারি চামাউড়া বিল (জলাশয়) মাছ চাষের জন্যে জোনাকি মৎসজীবি সমিতির নামে ইজারা প্রদান করে প্রশাসন। শুকনো মৌসুমে এই বিলের জমিতে কৃষি কাজ করা হয়৷ কিন্তু সমিতির সভাপতি মাসুদ হায়দার এক আওয়ামী লীগের নেতার আত্মীয় পরিচয়ে ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন যাবত বিলের মাটি অবৈধ ভাবে শুকনো মৌসুমে ইটভাটায় সরবরাহ করে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২৬ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাসুদ হায়দারকে আটক করে। আটকের পর তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সে আর মাটি কাটবে না মর্মে মুচলেকা প্রদান করে ছাড় পায়। কিন্তু এরপর আরও বেপরোয়া হয়ে উঠে মাসুদ। বিলের কৃষি জমি ও পার্শ্ববর্তী সরকারি খাল থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় শুক্রবার উজানিসার এলাকায় বিলের কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় মাসুদ হায়দারকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটকের পর মাসুদ ভ্রাম্যমাণ আদালত এবং উপস্থিত সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার করেন। এসময় সে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুটি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

এমএসএম / এমএসএম

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২