ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে বসতঘর থেকে যুবতীর লাশ উদ্ধার


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২১ রাত ১২:৫৭

ভোলার লালমোহনে নিজ বসতঘর থেকে মোসা. শিমলা (২০) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হরিগঞ্জ এলাকায় যুবতীর বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। শিমলা ওই এলাকার মতলব চৌকিদারবাড়ির মো. আবুল কাশেমের মেয়ে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়।

শিমলার বাবা আবুল কাশেম জানান, ঢাকার সদরঘাটে শ্রমিকের কাজ করেন তিনি। বছরখানেক আগে নিজের ভাগ্নে মো. কামরুলের সাথে মেয়ের বিবাহ দেন। ভাগ্নে ঢাকার উত্তরায় কফির দোকানে কাজ করে। বিয়ের পর থেকে তারা ঢাকায় তার কাছেই থাকত। ঈদের আগে পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়ি আসেন তিনি।

এদিকে বর্তমান করোনা পরিস্থিতিতে মেয়েসহ পরিবারকে গ্রামের বাড়িতে থাকার কথা বললে বাবার প্রতি অভিমান হয় শিমলার। তারই সূত্র ধরে বুধবার দুপুরে স্বাস্থ্য খারাপ বলে নিজের স্বামীকে পার্শ্ববর্তী ফার্মেসি থেকে ওষুধ আনতে পাঠিয়ে শিমলা ঘরের আঢ়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানান আবুল কাশেম।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে আনা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত