জবির ভূগোল অ্যালামনাইয়ের সভাপতি মল্লিক, সম্পাদক নিউটন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইডেন মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর মল্লিক গোলাম রসুলকে সভাপতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ শুক্রবার (৫ মে) অ্যালামনাইয়ের সদ্য সাবেক কমিটির সভাপতি এডভোকেট অবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিউটন হাওলাদার সাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। এরআগে অ্যালামনাইয়ের সাধারণ সভা ও পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
অ্যালামনাইয়ের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার বলেন, নতুন কমিটিতে পুনরায় আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নতুন কমিটির মাধ্যমে সবাইকে সাথে নিয়ে অ্যালামনাইকে আরো শক্তিশালী করার চেষ্টা করব। অ্যালামনাইয়ের সদস্যরা যেকোনো সমস্যায় পড়লে আমরা পাশে থাকব।
সহকারী প্রক্টর নিউটন হাওলাদার আরো বলেন, এছাড়া বিভাগে যেন মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় চাকরি পেতে পারে সেটার জন্য সিনিয়র জুনিয়র সদস্যদের মধ্যে সেতুবন্ধন তৈরি করব। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করার চেষ্টা করব।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
Link Copied