অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশী গ্রেফতার
পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের অভিযোগে মৌলভীবাজার জেলার বাংলাদেশি ৪ জনকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। গত বুধবার (৩ মে) ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন একটি সূত্র। তারা হলেন- অংকর মিয়া (২৯), কাজল মিয়া (৪৫), খালেক মিয়া (৫০) ও মোশাইদ আলী (২৮)। আটককৃতদের পূর্ণ ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএসপি (ক্রাইম) অভিমন্যু আর প্রসাদের নেতৃত্বে একটি দল ভারতের অমরপুরের ঠাকুরচেরার তিনটি বাড়িতে অভিযান চালিয়ে নয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। তাদের মধ্যে পাঁচজন নিজেদের পাসপোর্ট এবং বৈধ ভিসা দেখালে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
তাদের আশ্রয়দাতা বাড়ির মালিকদেরও গ্রেপ্তার করা হয়। আটক চার বাংলাদেশির বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছেও বলে নিশ্চিত করে পুলিশ।
তদন্তকারী পুলিশ কর্মকর্তা এ বিষয়ে বলেন, তদন্তে এটা বেরিয়ে এসেছে যে সব বাংলাদেশি নাগরিকই একে অপরের সঙ্গে সম্পর্কিত। তবে ভারতীয় আশ্রয়দাতাদের সঙ্গে তাদের সম্পর্ক নেই।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied