ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গ্যাস বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীর মৃত্যু


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৬-৫-২০২৩ দুপুর ৪:৭
গ্যাস বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দগ্ধ শিক্ষার্থী মেহেদী হাসান শাওন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মেহেদীর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছিলো।
 
শনিবার সকাল ৬টা বেজে ১৫ মিনিটে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসা চলাকালীন সময়ে তার মৃত্যু হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও মেহেদীর মামা বিষয়টি নিশ্চিত করেন। 
 
মেহেদীর মামা আলমাস হোসেন বলেন, আগুনে পুড়ে অনেক কষ্ট সহ্য করেছে মেহেদী। রাতে শ্বাসকষ্ট শুরু হয়। আজ সকালে মৃত্যু হয়েছে। 
 
এর আগে ১লা মে সোমবার সকাল ৯ টার দিকে রাজধানীর পুরান ঢাকার ধূপখোলা বাজারের রাস্তার পাশের গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে তিনি গুরুতর আহত তিনি। এ ঘটনায় শাওনসহ ৮ জন দগ্ধ হয়। তার গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়ায়। ঈদের ছুটি শেষে শনিবার ঢাকায় ফেরেন তিনি। সোমবার পার্শ্ববর্তী বাজার ধূপখোলায় বাজার করতে গেলে এ ঘটনার শিকার হন।
 
মেহেদীর মেস সঙ্গী ও বন্ধু হাসান আলী জানান, ঘটনার দিন সকালে মেসে কে প্রথম বাজার করবে তা নিয়ে কথা উঠলে শাওনই প্রথম বাজার করার জন্য রাজী হয়। এরপর সকাল দশটার দিকে সে ধূপখোলা মাঠের পাশে বাজারের জন্য চলে যায়। এর কিছুক্ষণ পরে মেসের নীচে থাকা সেলুন দোকানি হাসানকে খবর দেন মেহেদি দগ্ধ হয়েছে। এরপর তাড়াহুড়া করে হাসপাতালে আনা হয়। টানা ৫ দিন মৃত্যুর সাথে লড়ার পর মৃত্যু হয়েছে। 
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড মোস্তফা কামাল বলেন, মেহেদীর মৃত্যুতে আমরা শোকাহত। এঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিবে।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু