১৫ মাস কারাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় নাগরিক নাসির শেখ
অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৫ মাস কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন নাসির শেখ (৪৫) নামে এক ভারতীয় নাগরিক। শনিবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে ফেরত পাঠানো হয়। নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রাহ্মণনগর গ্রামের মৃত সাত্তার শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আবু নাঈম । জানাগেছে,গত বছরের ৭ ফেব্রুয়ারি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন নাসির শেখ। এ সময় তাকে আটক করে বিজিবির সদস্যরা। পরে মামলা দিয়ে তাকে আদালতে তোলা হয়। (মুজিবনগর থানার মামলা নাম্বার ০৫.তারিখ ০৭.০২.২২) সেখানে বিচার শেষে ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক। মেহেরপুর জেলা কারাগারে সাজা ভোগ শেষে শনিবার আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে ফেরত পাঠানো হয় । এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট এর ইনচার্জ এসআই মোঃ আবু নাঈম, দর্শনা থানার এস আই মোঃ টিপু সুলতান, জয়নগর বিজিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল জলিল , মানবাধিকার কর্মী মোঃ জাহাঙ্গীর আলম এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানা পুলিশের এসআই উত্তম কুমার সরকার, গেদে বিএসএফ সহকারি ক্যাম্প কমান্ডার শ্রী নাগেন্দ্র পাল, গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে, গেদে কাস্টমস ইনচার্জ অজয় নারায়ন রায়,ডিআইবি কৃষ্ণগঞ্জ থানা এস আই বাসুদেব ঘোষ,মানবাধিকার কর্মী চিত্তরঞ্জন পাল ও নাসির শেখ এর পরিবারের লোকজন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান