ফেসবুকে ‘ফেক নিউজ’ ছড়ালে বন্ধ হবে অ্যাকাউন্ট
ফেসবুকের বিপুল জনপ্রিয়তার কারণেই এই সোশ্যাল প্ল্যাটফর্মে খুব দ্রুত ফেক নিউজ বা ভুয়া খবর পড়ে। অনেক দিন ধরেই ভুয়া খবর ছড়ানো রুখতে সচেষ্ট থাকলেও মাঝে মাঝেই এই সমস্যা রুখতে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে মার্কিন কোম্পানিটি। এবার ভুয়া খবর প্রচার রুখতে আরও কড়া ব্যবস্থা নিলো মার্ক জাকারবার্গের কোম্পানি।
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে এবার ভুয়া খবর প্রচার করলে সেই সব অ্যাকাউন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, 'ভ্যাকসিন থেকে শুরু করে ইলেকট্রনিক্স অথবা আবহাওয়া পরিবর্তন, যে কোন বিষয়ে যেন আরও কম মানুষ ভুয়া খবর প্রচার করেন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি।'
কোম্পানির মতে যে সব গ্রাহক বার বার ভুয়া খবর প্রচার করবেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শাস্তির জন্য সেই গ্রাহক আর কোন পোস্ট শেয়ার করতে পারবেন না। এছাড়াও যে গ্রাহক ভুয়া খবর প্রচার করবেন ফেসবুক তাকে সতর্ক করবে। একই সঙ্গে সেই পোস্টকে টাইমলাইনে আরও নিচে নামিয়ে দেওয়া হবে যেন অন্য গ্রাহকরা সেই পোস্ট দেখতে না পান। এমনকি অ্যাকাউন্টও বন্ধ করে দেয়া হতে পারে।
এছাড়াও ভুয়া খবর প্রচার রুখতে বিশেষ নোটিফিকেশন ব্যবস্থা নিয়ে আসছে ফেসবুক। এর ফলে কোন গ্রাহক নিজের অজান্তে ভুয়া খবর প্রচার করলে তার কাছে নোটিফিকেশন আসবে। এর পরেই সেই গ্রাহক সতর্ক হয়ে যাবেন। এই কাজ বারবার করলেই অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফেসবুক।
যদিও শুধুমাত্র ব্যক্তিগত গ্রাহকের বিরুদ্ধে এই পদক্ষেপ নিচ্ছে না ফেসবুক। বিভিন্ন পেজের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। যে সব পেজে বেশি ভুয়া তথ্য শেয়ার হয় লাইক করার আগেই গ্রাহককে সেই তথ্য জানানো হবে।
প্রীতি / জামান
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা