ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ইউপি সদস্যের উপর হামলায় ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৬-৫-২০২৩ বিকাল ৭:৪৭

নওগাঁর ধামইরহাটে জাহানপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মামুনুর রশীদ পবনের উপর হামলায় ঘটনায় এক হামলাকারীদের আটক করেছে থানা পুলিশ। মামলার পর পরই ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই মোকাররম হোসেন অভিযান চালিয়ে  রুপনারায়নপুর (শল্পী) সেন্টার মোড় এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ৫নং আসামী রুপনারায়নপুন (নিকেশ্বর) গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে  একরামুল ইসলাম মিঠুকে গ্রেফতার করে। আসামী মিঠু আটকের পর অন্যান্য আসামীরা গা ঢাঁকা দিয়েছে বলে জানা গেছে।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, ‘বাদীর অভিযোগের প্রেক্ষিতে ও হামলার ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে মামলা রেকর্ড করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করে শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়েছে, অপর আসামীদের গ্রেফতারে থানা পুলিশ তৎপর আছে।’
উল্লেখ্য গত ১লা মে সন্ধায় ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মড়াসড়কের শল্পী এলাকায় ইউপি সদস্য মামুনুর রশীদ পবনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে অতর্কিত ভাবে সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জেরে এই হামলা চালালে ইউপি সদস্য মামুনুর রশীদ পবন বাদী হয়ে চিকিৎসা পরবর্তীকালে ধামইরহাট থানায় মামলা দায়ের করে। প্রভাবশালী কারও উস্কানি প্রতিপক্ষ সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে ভুক্তভোগীর বাবা জিল্লুর রহমান দাবী করেন। 

এমএসএম / এমএসএম

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত

জামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি

কেরানীহাট টিআই নুরে আলমের মাসিক চাঁদা ১০ লাখের উপরে,ভাগ যায় জামায়াত পন্থী নেতাদের পকেটেও

‎কুতুবদিয়ার কৃতী সন্তান শরিফুল ইসলাম এখন চিকিৎসক