বড়লেখায় অবৈধ কারেন্ট জাল জব্দ: জরিমানা আদায়
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজারে প্রকাশ্যে কারেন্ট জাল বিক্রির দায়ে তিন ব্যক্তিকে জরিমানার পাশাপাশি অভিযান চালিয়ে ১৮০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার (৬ মে ) বিকেলে এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান (অতি. দায়িত্ব)। অভিযানে বড়লেখা থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার চান্দগ্রাম বাজারে প্রকাশ্যে কারেন্ট জাল বিক্রির দায়ে ৩ জন ব্যক্তিকে "মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০" এর আওতায় ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান (অতি. দায়িত্ব) বলেন, আজকের অভিযানে ১৮০ পাউন্ড কারেন্ট জাল জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন বলেন,
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে। হাকালুকি হাওরে মৎস্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন