ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আড়াই কোটি টাকা ভ্যাট দিল ফেসবুক


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩০-৭-২০২১ দুপুর ১০:২৪

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রথমবারের মতো প্রায় আড়াই কোটি টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিয়েছে। চলতি মাসে ভ্যাটের রিটার্ন দিয়ে প্রতিষ্ঠানটি সরকারি কোষাগারে এ টাকা জমা দিয়েছে।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত প্রতিষ্ঠান ফেসবুক। গত ১৩ জুন বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যমটির তিনটি প্রতিষ্ঠান বিআইএন হিসেবে পরিচিত ব্যবসা নিবন্ধন নম্বর নেয়। আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনসহ বিভিন্ন খাতের আয় থেকে বাংলাদেশ সরকারকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধের জন্য ওই নিবন্ধন নিয়েছিল ফেসবুক।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, নিবন্ধন নেয়ার পর জুন মাসের ১৭ দিনের ভ্যাট বাবদ ফেসবুক এই আড়াই কোটি টাকা ভ্যাট দিয়েছে যা সরকারি কোষাগারে জমা পড়েছে। বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছে প্রথম ভ্যাট রিটার্ন পেল ভ্যাট বিভাগ।

এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে। ফেসবুক ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- গুগল, আমাজন ও মাইক্রোসফট। অনাবাসী প্রতিষ্ঠান বলতে বোঝায়, বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু কার্যালয় নেই।

২৩ মে গুগল ও ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে। আর ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয়। মাইক্রোসফট আগামী আগস্টে রিটার্ন দেয়া শুরু করবে। এছাড়া আমাজন ও গুগলও আগস্ট মাস থেকে রিটার্ন দেবে।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন