ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শরণখোলায় প্রাথমিক বিদ্যালয়ে গ্রিল কেটে চুরি


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৭-৫-২০২৩ দুপুর ৪:৪৭

বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ৭৫নম্বর উত্তর খোন্তাকাটা মুকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। সাপ্তাহিক ছুটির মধ্যে (শুক্রবার-শনিবার) এই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা জানালার গ্রিল কেটে অফিস কক্ষে ঢুকে ফ্যান, পানির মটোসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. রফিকুল ইসলাম জানান, রবিবার (৭মে) সকাল ৯টায় বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষে ঢুকেই পেছনের জানালার লোহার গ্রিল কাটা এবং সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। এর পরে খোঁজ নিয়ে দেখেন অফিসের সিলিং ফ্যান, পানির মোটর এবং অফিসের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মালামাল নেই। সব মিলিয়ে প্রায় ৩০ হাজার মালামাল নিয়ে গেছে চোরেরা। দুদিনের সাপ্তাহিক ছুটি ফাঁকে এই ঘটনাটি ঘটেছে। 
প্রধান শিক্ষক জানান, চুরির ঘটনায় থানায় মামলা করা হবে। কোনো নৈশপ্রহরী না থাকায় বিদ্যালয়েটি রাতে অরক্ষিত থাকে। যে কারণে চুরি হয়েছে। বিদ্যালয়ে একজন নৈশপ্রহরী দেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। বললেই নৈশপ্রহরী নিয়োগ দেওয়া সম্ভব না। এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্তের বিষয়। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত