ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জুড়ীতে বাস খাদে পড়ে আহত ৪০


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৭-৫-২০২৩ রাত ৮:৫৬

মৌলভীবাজার জেলার জুড়ীতে সিহাব ডেইরী ফার্ম পরিবহনের  একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩০-  ৪০ জন যাত্রী আহত হয়েছে।  এ দুর্ঘটনায় আহত যাত্রীদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। রবিবার (৭ মে) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার মৌলভীবাজার টু বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের কন্টিনালা ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত বিরতীহীন  বাসটি মৌলভীবাজার  থেকে যাত্রী নিয়ে বড়লেখার  উদ্দেশ্যে যাচ্ছিল।

জানা যায়, মৌলভীবাজার থেকে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বড়লেখার  উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী সিহাব ডেইরী ফার্ম পরিবহনের  একটি বাস। যার রেজিস্ট্রেশন নম্বর মৌলভীবাজার-জ ১১-০১৮১। বাসটি দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছার পর বিকেল সাড়ে ৪ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর এলাকাবাসী আহত ৩৫-৪০ জন যাত্রীকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রেরণ করে। পরে  খবর পেয়ে কুলাউড়া  ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাকিদের উদ্ধার সহ গাড়িটি তল্লাশি করে যাত্রীদের মালামাল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।  দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর থেকে  বাসটির চালক ও সহকারী আহত অবস্থায় পলাতক রয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত  জুড়ী উপজেলার শিলুয়া গ্রামের শাহারা বেগম (৫০), হরিরামপুর গ্রামের নূর ইসলাম (৫৫), জালালপুর গ্রামের আব্দুস সালাম (৮০) ও বড়লেখা উপজেলার ছুলারকুলী গ্রামের শংকরী বিশ্বাস (২৬) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে থানার এসআই সিরাজুল ইসলাম  জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে  হাসপাতালে পাঠানো হয়েছে।

আলাপকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারহানা রহমান বলেন, বাস দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। গুরুতর আহত ৪ জন কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক