ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬

কুলাউড়া প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-৫-২০২৩ দুপুর ১:৪
মৌলভীবাজার জেলার কুলাউড়া প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। রবিবার (৭ মে) সন্ধ্যায় কমিটি পুনর্গঠনের লক্ষ্যে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
 
 
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক কুলাউড়ার ডাক সম্পাদক অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, পৌর মেয়র ও প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এবং প্রেসক্লাব সদস্য, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।
 
সভায় প্রেসক্লাবের কমিটি পুনর্গঠনের জন্য গত ৩০ এপ্রিলের সভায় দায়িত্বপ্রাপ্ত প্রেসক্লাব সদস্য অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নানসহ ৩ সদস্য কমিটি পুনর্গঠিত নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির পক্ষে অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে সভাপতি পদে এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো. খালেদ পারভেজ বখশকে পুনরায় স্ব স্ব পদে বহাল রেখে কমিটি পুনর্গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি সুশীল সেন গুপ্ত ও এম মছব্বির আলী, সহ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান, দপ্তর সম্পাদক সাইদুল হাসান সিপন, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচডি রুবেল।
 
সদস্যরা হলেন- অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, আব্দুল করিম বাচ্চু, সুমন আহমদ, রাসেল আহমদ, ইউছুফ আহমদ ইমন, এম আতিকুর রহমান আখই, আশরাফুল ইসলাম খান হিরো, মাহফুজ শাকিল, এম এ কাইয়ুম, হাবিবুর রহমান সুজন, এস আর অনি চৌধুরী, সালাউদ্দিন ও আকাশ আহমদ।
 
সভায় অধ্যক্ষ সফি আহমদ সলমান বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত পুনর্গঠিত এ কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে। তিনি সংগঠনের স্বার্থে সবাইকে কাজ করে যাওয়ার আহবান জানান।এ ছাড়া সভায় আশরাফুল ইসলাম খান হিরো, এম. আতিকুর রহমান আখই, এম এ কাইয়ুম, মো. জহিরুল ইসলাম, মাহফুজ শাকিল, এস আর অনি চৌধুরী, সালাউদ্দিন, হাবিবুর রহমান সুজন ও আকাশ আহমদসহ ৯ জনকে গত সভায় প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় তাদেরকে বরণ করা হয়।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন

রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার

শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা

দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা

নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন