রায়গঞ্জে জামায়াত বিএনপির সাথে সম্পৃক্তদের নিয়ে ছাত্র লীগের কমিটি গঠনের পায়তারার অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত, জামায়াত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত পরিবারের সন্তানদের নিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন ধানগড়া ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম সরকার। সম্মেলনে ছাত্রলীগের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী আ’লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে জানান, গত ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম হোসেন শোভন সরকারকে বহিস্কার করা হয়। ঐ সময়ে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় মেয়াদ উর্ত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়। উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ বার বার কেন্দ্র ও জেলা ছাত্রলীগকে তাগিদ দিলেও গত ৩৯ মাস যাবত রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন হয়নি। সম্মেলনে ত্যাগী, পরীক্ষিত ও শহীদ পরিবারের রক্তের মূল্যায়ন করে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানান ।
সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আবুল কালাম আজাদ, ফয়সাল আহম্মেদ ফরহাদ, সাব্বীর আহম্মেদ স্বাধীন, রাসেদ রায়হান জয় ও উপজেলা, ইউনিয়ন, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied