জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
জাতীয় সাংবাদিক সংস্থা এক গৌরবময় ইতিহাস। এই ইতিহাস অগ্রগতি, সমৃদ্ধি, সাফল্য আর ঐতিহ্যের ইতিহাস। একটি গঠনমুলক গণতান্ত্রিক সাংবাদিক সংগঠন হিসেবে, একক ও অনন্য অনানুষ্ঠানিক সাংবাদিক শিক্ষা, গবেষণা ও কল্যাণ মুখি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা দেশেরে হাজার হাজার সংবাদকর্মীর মনে করে নিয়েছে তার স্থায়ী আসন।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের প্রিয় বাংলাদেশের অভ্যুদয়ের ১১ বছর পর একটি স্বাধীন দেশের সর্বস্তরের সাংবাদিক সমাজের একক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা। এর আগে পত্রিকা কেন্দ্রে কর্মরত সাংবাদিক এবং জেলা ও থানা সদরে কর্মরত সাংবাদিকদের কোন একক সাংবাদিক সংগঠনের অস্তিত্বই ছিলো না। তাই গত ৪২ বছরে জাতীয় সাংবাদিক সংস্থা একটি অনন্য বৈশিষ্ট্য মন্ডিত সংগঠন হিসেবে সর্ব মহলে স্বীকৃতি পেয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ রবিবার ০৭/০৫/২৩ তারিখ জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৩/২৪ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দীর্ষ আলোচনা সভা সংস্থার কেন্দ্রীয় কার্যালয় টিকাটুলী, রাজধানী চৌধুরী মল এর ৬ তলায় অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম জাতীয় সংসদ নির্বাচনী এলাকার নড়াইল ২ এ থাকায় অনুমতিক্রমে কার্যকরী সভাপতি, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আবুল বাসার মজুমদারের সভাপতিত্বে সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপুর পরিচালনায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, যুগ্ম মহাসচিব এম এ আকাশ, এ বি এম সোবহান হাওলাদার,সহকারী মহাসচিব মাসুদুর রহমান মিলন, কামরুল ইসলাম।অর্থ সম্পাদক লায়ন হেলাল উদ্দিন হিলু ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আলী।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিগন্ত প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রাসেল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক মুহাম্মদ জহিরুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক রুহুল আমিন, সহ-সম্পাদক রাসেল রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে-আলম মিলন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ফৌজুল আজাদ চৌধুরী সহ- সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত সভায় জরুরি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তাব করা হয় যাহা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন