খুলনাতে কেডিএ’র অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
খুলনা নগরীর পশ্চিম টুটপাড়া মেইন রোডে অভিযান পরিচালনা করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় নিয়ম বহির্ভূত নির্মানাধীন অবৈধ স্থাপনা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ভেঙ্গে দেয় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ১৯৫২ সনের সংশোধিত ইমারত নির্মাণ আইন (১৯৮৭ সনের ১২ নং আইন) অনুযায়ী অননুমোদিত নির্মাণ কাজ বন্ধ রাখা ও অননুমোদিত নির্মাণ কাজ ভেঙ্গে ফেলার জন্য নির্মানাধীন ভবনের মালিক সালেহ পাটোয়ারীকে নোটিশ প্রদাণ করেন। কিন্তু কাজ বন্ধ না রাখায় এবং আইন অমান্য করায় কেডিএ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেয়।
অভিযোগ সূত্রে, ১৯৫২ সালের ইমারত নির্মাণ নিষিদ্ধ আইনের অন্তর্ভূক্ত ধারা খেলাপ করে খুলনা জেলার সদর থানার অর্ন্তগত টুটপাড়া মৌজাধীন আর এস দাগ নং-১৮১১৩(অংশ) এর উপর অথরাইজড অফিসারের বিনা অনুমতিতে (৮র্০ী২র্০) বর্গফুট পরিমাপের আর সিসি কলামসহ ০১ তলা ইমারতের ছাদের নির্মান কাজ করেন। যা অবৈধ হওয়াতে তা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময়ে উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ) শবনম সাবা, সদস্য (উন্নয়ন), মোঃ জামাল উদ্দিন, ইমারত পরিদর্শক মোঃ আব্দুল হান্নান মোল্লাসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত