মৌলভীবাজারে নিজের মোটরবাইকে পুড়ালেন যুবক
মৌলভীবাজার জেলার শহরের প্রাণকেন্দ্র জগন্নাথপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মোটরসাইকেল চালককে মামলা দেওয়ায় ক্ষোভে নিজের বাইকে আগুন লাগিয়ে দেন এক যুবক।
সোমবার বিকেলে ৫ টায় মৌলভীবাজার সদর উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরার ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ ঘটনা ঘটে। এ সময় মামুন আহমদ নিজের মোটরসাইকেলে আগুন লাগার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।
আহমদ বলেন, রবিবার আমি মোটরসাইকেলে কাজের জন্য ওয়ার্কশপে নিয়ে যাই। কিছু কাজ করার পর রাতে বাইক নিয়ে বাড়ি চলে যাই। সোমবার বিকেলে বাড়ি থেকে এসে পাম্পে বাইকে তেল ও কেরোসিন কিনে আবার ওয়ার্কশপে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালত আমাকে আটকায়। আটকানোর পর আমি বলি সাইকেলের কাগজসহ সবকিছু আছে এবং কাগজগুলো ওয়ার্কশপে রাখা আছে।
এরপর তারা আমাকে সাদা কাগজে স্বাক্ষর করতে বলেন। আমি সাদা কাগজে স্বাক্ষর করিনি। পরে তারা আমার নাম ঠিকানা নিয়ে বলে স্বাক্ষর করার জন্য। আমি তাতেও স্বাক্ষর করিনি। সেসময় তারা আমাকে স্বাক্ষর করার জন্য জোর করেন। একপর্যায়ে ক্ষোভে আমি আমার মোটরবাইকে আগুন লাগিয়ে দেই।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন, শ্রীমঙ্গল সড়কে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। একজন মোটরসাইকেল চালককে জেরা করায় তিনি নিজের বাইকে নিজেই আগুন ধরিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন