ফেন্সিডিলসহ সাবেক ইউপি সদস্য আটক
সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ফেন্সিডিলসহ মোঃ এমদাদুল হক মিন্টু (৪৫), নামে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে আদিতমারী থানা পুলিশ। এ সময় তার স্ত্রী আনোয়ারা বেগম(৪০) পালিয়ে যায়।
সোমবার (৮ মে) বিকেলে উপজেলার সারপুকুর ইউপির খারুভাজ এলাকায় সাবেক ইউপি সদস্য মিন্টুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত মোঃ এমদাদুল হক মিন্টু উপজেলার সারপুকুর ইউপির খারুভাজ এলাকার মৃত গোলাম রব্বানীর ছেলে এবং সারপুকুর ইউপির সাবেক ইউপি সদস্য।
ওসি মোজাম্মেল হক জানান, সাবেক ইউপি সদস্য মিন্টুর বাড়িতে ফেন্ডিডিল সেবন করার জন্য প্রতিদিন শত শত মোটরসাইকেল আরোহী আসে। মিন্টু নিজে এবং তার স্ত্রী আমোয়ারা বেগম সেই সব মোটরসাইকেল আরোহীর নিকট ফেন্সিডিল বিক্রি করেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মিন্টুর বসতবাড়ীতে অভিযান চালিয়ে মোঃ এমদাদুল হক মিন্টুকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিন্টুর স্ত্রী আনোয়ারা বেগম পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে সাত বোতল ফেন্সডিল উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, আটক সাবেক ইউপি সদস্য মোঃ এমদাদুল হক মিন্টু ও তার স্ত্রী আনয়ারা বেগমের বিরুদ্ধে সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের হয়েছে। আগামী কাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আটক আমামীকে জেল হাজতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’