ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে বাইপাস দাবিতে দ্বিতীয় দফায় মানববন্ধন


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৯-৫-২০২৩ দুপুর ১১:৫৬
শেখ হাসিনা'র নিকট নাগরপুর বাসীর প্রাণের দাবী টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক বাইপাস করার দাবীতে দ্বিতীয় দফায় মানববন্ধন করেছেন নাগরপুর বাজার ভূমি মালিক ও ব্যবসায়ীবৃন্দ
 
সোমবার(৮ই মার্চ'২৩)সকাল ১১.০০ টায় নাগরপুর সরকারী কলেজ গেট সংলগ্ন রাজিয়া শপিং কমপ্লেক্সে এর সামনে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক বাইপাসকরণ বাস্তবায়ন কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তরা বলেন - আমরা সমগ্র নাগরপুরবাসী টাঙ্গাইল- নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়কে উন্নতি হোক তা আন্তরিকভাবে চাই, তবে নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়কটি বিকল্প আঞ্চলিক মহাসড়ক হিসাবে বাইপাস করার জোর দাবী জানাচ্ছি।
আমরা ভূমি মালিক ও নাগরপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ বাইপাস এজন্যই চাই নাগরপুর বাজার দিয়ে আঞ্চলিক মহাসড়ক হলে নাগরপুর বাজার অচল হয়ে পড়বে, ব্যবসায়ীগণ নিঃস্ব হয়ে পড়বে, দীর্ঘ দিনের বসত বাড়ি-ঘর ছাড়তে হবে। এছাড়াও স্কুল কলেজ শিক্ষার্থীরা চলাচলে ব্যপক ঝুঁকিতে পড়বে।
 
নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক নাগরপুর বাজার দিয়ে হলে টিটিসি, ফায়ার সার্ভিস, নাগরপুর থানা, ডাক বাংলা, সরকারি যদুনাথ মডেল স্কুল ও কলেজ, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ অসংখ‍্য মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও অনেক বসতবাড়ি ব্যপক ক্ষয়ক্ষতি হবে।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল- আরিচা আঞ্চলিক মহাসড়ক বাইপাস করণে বাস্তবায়ন কমিটির আহবায়ক মো.সিরাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক মো.আকবর হোসেন, মো.মজিবর রহমান, সাবেক শিক্ষক আব্দুস সামাদ,কার্ত্তিক চন্দ্র কর্মকার ও বিজয় কর্মকার প্রমূখ।
 
এছাড়া  বিভিন্ন পেশাজীবী, নাগরপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ এলাকার গণ্যমান্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মী সহ নানা শ্রেনীর নাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার( ৩০ মার্চ ২০২৩) সকাল ১১.০০ টায় নাগরপুর সরকারী কলেজ গেটের সামনে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক বাইপাস করার দাবীতে ঘন্টাব্যাপী  মানববন্ধন শেষে  মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা