কপিলমুনিতে সাতদিন অতিবাহিত হলেও সন্ধ্যান মেলেনি রিতু মন্ডলের
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অপহরণের ৬ দিন অতিবাহিত হলেও কোন সন্ধান মেলেনি সপ্তম শ্রেণীর ছাত্রী রিতু মন্ডলের। মেয়ের হদিস না পাওয়ায় তার বাবা-মা কেঁদে বুক ভাসাচ্ছেন। মেয়েকে পাওয়ার আশায় তারা উদ্ভ্রান্তের মত ছুটে চলেছেন এখানে ওখানে। রিতু মন্ডল (১৩) পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা গ্রামের হত দরিদ্র দিন মজুর আদিত্য মন্ডলের একমাত্র কন্যা। সে ডুমুরিয়া উপজেলার আলাদীপুর কে এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। গত ২ মে মঙ্গলবার তার স্কুলের সামনে থেকে সে অপহরণ হয়েছে বলে জানাযায়। এ ঘটনায় বাবা আদিত্য মন্ডল গত ৬ মে ডুমুরিয়া থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মামলা নং-৭/১২৯। এজাহারে উল্লেখ করা হয়, প্রতিদিনের ন্যায় রিতু মন্ডল গত ২ মে আলাদীপুর কে এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ দিন সকাল সাড়ে ৯ টার দিকে সে তার স্কুলের সামনে রাস্তায় পৌঁছানো মাত্রই ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মোস্তফা সেখের ছেলে সালমান সেখ (১৯) তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এজাহারে আরও উল্লেখ করা হয়, অপহরণকারী সালমান সেখ অনেক দিন ধরে তার মেয়েকে স্কুলে যাওয়া পথে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মামলায় অপহরণকারীর ভাই রসুল সেখ (২৩) ও তার বাবা মোস্তফা সেখ (৫৫) কে আসামী করা হয়েছে।
এমএসএম / এমএসএম
৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ
রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ
মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা
শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক
খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড
পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও
পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১
চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা
নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী