মাটিরাঙ্গা সেনা জোনের আর্থিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান
খাগড়াছড়ি জেলার ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে ২০২৩) সকালে মাটিরাঙ্গা জোন কর্তৃক অসুস্থ অসহায় তিন জন ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এদিকে, মাটিরাঙ্গা জোনের তত্ত্ববধানে সেন্ট প্যাট্রিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। উক্ত চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক স্থানীয় পাহাড়ি বাঙালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন। উক্ত কর্মসূচিতে মোট ২শত ৭০ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ১শত ৮০ জন বাঙালী নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।
উক্ত মানবিক সহায়তা প্রদান কর্মসূচীতে মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি এবং জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন। অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারনের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে।
মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক