ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রাজনগরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার


মাছুম বখ্স মাহী, রাজনগর photo মাছুম বখ্স মাহী, রাজনগর
প্রকাশিত: ৯-৫-২০২৩ বিকাল ৫:৪১

এসএসসি পরীক্ষা চলছে ছেলেটির। আজ (মঙ্গলবার) তার গণিত পরীক্ষা দেয়ার কথা ছিল। সে জন্য বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করার কথা বলে সোমবার বিকেলে বাড়ি থেকে সে বের হয়ে যায়। বাড়ি না ফেরায় রাতে খোঁজাখুঁজি করতে গিয়ে চা বাগানের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা  মিলে তার লাশ। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বড়দল চা বাগানে সোমবার দিবাগত রাত (৯ মে) ৩ টার সময়। প্রেম ঘটিত বিষয় নিয়ে মানসিক কষ্ট থেকে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে রাজনগর থানা পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা।

নিহত অজয় বাউড়ি (১৬) বড়দল চা বাগানের মৃত শংকরের ছেলে। সে উপজেলার উত্তর ভাগ ইউনিয়নের বিমলাচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চলমান এসএসসি পরীক্ষার পরীক্ষায় অংশগ্রহণ করছিল।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত অজয় বাউড়ি নিজের সহপাঠীদের সাথে গণিতের গ্রুপ স্টাডি করতে যাওয়ার কথা বলে সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। বিকেল গড়িয়ে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে আশেপাশের নানা জায়গায় খোঁজতে থাকেন। তার ব্যপারে সহপাঠীদের কাছে জানতে চাইলে তারা জানায়, অজয় গ্রুপ স্টাডিতে যায়নি। এক পর্যায়ে রাত দুইটার দিকে পরিবারের লোকজন উত্তরভাগ ইউনিয়নের বড়দল চা বাগানের একটি সেকশনের ডেফল গাছের সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে ভোররাত সোয়া ৪টার দিকে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। অজয় বাউড়িরর পরিবারের দাবি, অজয়ের সাথে স্থানীয় একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে মেয়েটির পরিবারের লোকজন তাকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দেওয়ায় সে মানসিক কষ্টে ছিল।

নিহতের বড় ভাই তন্ময় মিটুন বাউড়ি বলেন, সে গ্রুপ স্টাডি করার কথা বলে বাড়ি থেকে দুপুরে বের হয়। আর ফিরে না আসায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। পরে বাগানের গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পাই। একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক জানাজানি হলে মেয়েটির পরিবার তাকে হুমকি-ধামকি দেয়। বিষয়টি নিয়ে সে চিন্তিত ছিল।

রাজনগর থানার অফিসার ইনচার্জ  (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আমরা মৃতদেহের সুরতহাল করেছি। সেখানে সন্দেহ করার মতো কোনো আলামত নেই। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে মনে হয়েছে, প্রেমের সম্পর্ক নিয়ে মানসিকভাবে ভেঙ্গে পরে এমনটা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু কিভাবে হয়েছে নিশ্চিত করে বলা যাবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ