আইএসপিআর
রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২০তম সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর ২০তম সাধারণ সভা ৯ মে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় বিএনএসিডব্লিউসি’র চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রি›িসপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান সভাপতিত্ব করেন। বিএনএসিডব্লিউসি’র সদস্যসহ বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং সশস্ত্র বাহিনী হতে ৪৩ জন উচ্চপদস্থ কর্মকর্তা সভায় অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশন (সিডব্লিউসি) কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিএনএসিডব্লিউসি চলমান কাজগুলো পর্যালোচনা এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও বাংলাদেশের রাসায়নিক নিরাপত্তা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বাংলাদেশে কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট সংক্রান্ত দুর্ঘটনায় সাড়া দানের জন্য বাহিনীসমূহ কর্তৃক গঠিত কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম (সিডিআরটি) এর কর্মপরিধি চূড়ান্তকরণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সভায় গুর¦ত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য আমদানি ও ব্যবহার আরো নিবিড়ভাবে নিয়ন্ত্রনের লক্ষ্যে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিএনএসিডবিউসির সাথে নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণের জন্য একটি ওয়েব পোর্টাল তৈরী করা হয়েছে বলে জানানো হয়। এছাড়াও তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য পরিবহনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ব্যাপারে সভার সদস্যগণ একমত পোষণ করেন। এছাড়াও বিএনএসিডব্লিউসি এর পরিদর্শন দলের দিকনির্দেশনা অনুসারে চট্টগ্রাম বন্দর কর্তৃক বন্দরে দীর্ঘদিন ধরে রক্ষিত বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সুষ্ঠু নিষ্পত্তির বিষয়টি বিএনএসিডব্লিউসি কর্তৃক সভাকে অবহিত করা হয়। চট্টগ্রাম বন্দরের ন্যায় অন্যান্য বন্দরে রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা ব্যবস্থাপনা সুসংহত করার ব্যাপারে চেয়ারম্যান, বিএনএসিডব্লিউসি বিশেষ গুরুত্ব¡ আরোপ করেন। সবশেষে, বাংলাদেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Sunny / Sunny
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক এর মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪১২তম সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ
কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব
সাভারে উপাচার্যদের নিয়ে ইউজিসির দুই দিনব্যাপী জাতীয় নীতিনির্ধারণী সংলাপ শুরু কাল
বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষা শুরু আগামীকাল
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে রাসায়নিক নিরাপত্তা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর
পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি জিলিয়ান মেলসপের সাক্ষাৎ
বাউবির স্কুল অব বিজনেসে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
অনতিবিলম্বে আইডিইবির স্থগিত নির্বাচন সম্পন্ন করার জোর দাবি