বিডব্লিউডিবি
সফটওয়ারের ব্যবহার পদ্ধতি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
৯ ফেব্রুয়ারি পানি ভবনের ১১ তলায় আইসিটি ল্যাব এ GRS সফটওয়ারের ব্যবহার পদ্ধতি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ নূরুল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (প্রাশাসন) এস,এম, অজিয়র রহমান, অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) মোঃ কাজী নজরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন এর দপ্তর। GRSএর গুরুত্ব উল্লেখপূর্বক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। GRS সিস্টেম সুষ্ঠভাবে পরিচালনার জন্য সেবা গ্রহণকারী বিভিন্ন শ্রেণীর ব্যক্তি এবং কর্মকর্তাগণ তাদের অভিযোগ GRS এর মাধ্যমে দ্রুত অনলাইন পদ্ধতিতে সাবমিট করলে তার উপর প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। প্রশিক্ষণের প্রধান অতিথি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি মোঃ নূরুল ইসলাম সরকার সমাপনী বক্তব্য প্রদান করেন।
Sunny / Sunny
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন
দক্ষ জনশক্তি গঠনে আদর্শ প্রশিক্ষকের ভূমিকার ওপর গুরুত্বারোপ আনসার ও ভিডিপি মহাপরিচালকের
নেসলে প্রফেশনাল এবং বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন আন্তর্জাতিক শেফ দিবস উদযাপন
‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ
শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ
মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু
আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত
বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি