ঢাকা রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নগদ

টোল দিতে রিচার্জে ১০ শতাংশ ক্যাশব্যাক  


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৯-৫-২০২৩ বিকাল ৬:১৫

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ডিজিটাল ব্যবস্থায় টোল দেওয়ার প্রক্রিয়াকে উৎসাহ দিতে ‘নগদ’র মাধ্যমে আরএফআইডি রিচার্জে ১০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে এ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি। সম্প্রতি ফ্লাইওভার কর্তৃপক্ষ দেশের দীর্ঘতম উড়াল সেতুতে ডিজিটাল পদ্ধতিতে টোল দেওয়ার প্রক্রিয়া চালু করে। এক্ষেত্রে গ্রাহককে আগে থেকে নিবন্ধন করে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। ওই অ্যাকাউন্টেই নগদের মাধ্যমে আরএফআইডি রিচার্জ করে ফ্লাইওভার ব্যবহারের সময় না থেমেই ফ্লাইওভার পার হওয়া যাবে। তবে ফ্লাইওভার পার হওয়ার সময় টোল প্লাজায় যানবাহনটিকে (মোটরসাইকেল এবং সিএনজি ব্যতীত) অটো-লেন ব্যবহার করতে হবে। টোলপ্লাজা পার হওয়ার সময় নিবন্ধিত যানবাহনের গায়ে লাগানো বিশেষায়িত স্টিকার স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিংয়ের মাধ্যমে টোল পরিশোধিত হবে। ডিজিটাল পদ্ধতিতে টোল দেওয়ার সেবাটি এরই মধ্যে চালু হয়েছে এবং অনেক যানবাহন এ সুবিধা গ্রহণ করে সময় বাঁচাচ্ছে। ফ্লাইওভারের আটটি বাহির পথে এ সুবিধা চালু রয়েছে। সুবিধাটি নিতে স্টিকারযুক্ত যানবাহনকে ফ্লাইওভার থেকে নামার সময় অটো-লেন বা দঃ' চিহ্নিত লেন ব্যবহার করতে হবে। যেখানে গাড়ি প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে বুম-বার খুলে যাবে। ফলে টোল প্রদানের জন্য ফ্লাইওভারের বের হওয়ার পথে চালকদের আর অপেক্ষা করতে হবে না। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল নেওয়ার প্রক্রিয়াকে ডিজিটালাইজড করার মাধ্যমে যানজট নিরসনের লক্ষ্যে গত বছর নগদের সঙ্গে চুক্তি করে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সম্প্রতি সেবাটি চালু করেছে নগদ ও ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সেবাটি পেতে অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহককে ফ্লাইওভারের ওয়েবসাইট সসযভ.পড়স.নফ ব্যবহার করতে হবে। স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা হয় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার করে। অ্যাকাউন্ট খোলার পর শুধু নগদ ই-কম এর মাধ্যমে আরএফআইডি রিচার্জ করলে নগদ গ্রাহক তাৎক্ষণিক ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। ক্যাশব্যাকের পরিমাণ হবে সর্বোচ্চ ১০০ টাকা। ক্যাম্পেইনটি ৫ মে থেকে শুরু হয়ে আগামী ৩১ মে পর্যন্ত চলবে। গ্রাহকদের নতুন এ সুবিধা সম্পর্কে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মো. সিহাব উদ্দীন চৌধুরী বলেন, সাধারণ মানুষ যাতে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় আরও বেশি ডিজিটাল লেনদেন ব্যবহার করেন সেজন্য আমরা নানা উদ্যোগ নিচ্ছি। ডিজিটাল পদ্ধতিতে টোল পরিশোধে নগদের অংশগ্রহণ এবং গ্রাহকদের উৎসাহ প্রদানও সেই প্রক্রিয়ারই অংশ। সিহাব উদ্দীন চৌধুরী আরও বলেন, মানুষের জীবনকে ক্যাশলেস করে ঝঞ্ঝাটমুক্ত করার পাশাপাশি এ সেবা গ্রহণ করে যানবাহন সহজেই ফ্লাইওভার পার হতে পারবেন। এতে গ্রাহকের সময় বাঁচবে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে বাড়তি গতি আসবে। স্বয়ংক্রিয় টোল আদায় এবং নগদের ক্যাশব্যাক নিয়ে ওরিয়ন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট উইং কমান্ডার (অব.) মো. এরফানুল আজীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন এখন আমাদের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের সময়। সেই ঘোষণার সঙ্গে তাল মিলিয়ে আমরা স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা করেছি। এতে যাবাহনের চালক ও যাত্রীদের বিপুল সময় ও দুর্ভোগ লাঘব হচ্ছে। নগদ ১০ শতাংশ ক্যাশব্যাকের একটি অফার এনেছে। আমি মনে করি, এটা আরও বেশি ব্যবহারকারীকে আরএফআইডি ব্যবহারে উৎসাহিত করবে। সুবিধাটি উপভোগ করতে গ্রাহককে প্রথমে ফ্লাইওভারের ওয়েবসাইটে গিয়ে প্রথম ধাপে নিবন্ধন করতে হয়। নিবন্ধন সম্পন্ন হলে সায়েদাবাদে সেন্ট্রাল প্লাজা থেকে আরএফআইডি ট্যাগ বা স্টিকার সংগ্রহ করে নিজ গাড়িতে যুক্ত করতে হবে। টোল পরিশোধ করতে হলে নিবন্ধন করার পরের ধাপে একই ওয়েবসাইটে ‘অ্যাড ট্রিপ অপশন’ থেকে ‘পে উইথ নগদ’ নির্বাচন করে লেনদেন সম্পন্ন করতে হবে।

 

 

 

Sunny / Sunny

ঢাকায় সমাপ্ত হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘সেইফকন ২০২৬’

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের ইন্তেকালে বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)-এর গভীর শোক

নোয়াখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ মনজুর মফিজ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

বিএমইউ উপাচার্যের সাথে চীনা কাউন্সিলরের সাক্ষাৎ: জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর উদ্যো

ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন অধ্যায়: বেতনভিত্তিক গ্রাহকদের জন্য ‘কমিউনিটি EWA 360’ উন্মোচন