বেঙ্গল গ্রুপ
“হ্যাপি মার্ট” এখন বাসাবো-ময়মনসিংহে
ঢাকার বাসাবো এবং ময়মনসিংহের সি কে ঘোষ রোডে দুটি নতুন আউটলেটের যাত্রা শুরু করলো বেঙ্গল গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ-এর রিটেইল চেইন সুপারস্টোর “হ্যাপি মার্ট”। ৩ ও ৭ মে আউটলেট দুটোর উদ্বোধন করা হয়। দেশের প্রতিটি প্রান্তে বেঙ্গল গ্রুপের পণ্যগুলোকে ভোক্তাদের নিকট আরও সহজে এবং একটি উন্নত গ্রাহকসেবা প্রদানের লক্ষ্যে হ্যাপি মার্ট এর এই নতুন দুটি আউটলেট যাত্রা শুরু করেছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আমির দাউদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জোহেব আহমেদ, বেঙ্গল রিটেইলস লিমিটেড এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। শোরুম উদ্বোধন উপলক্ষে হ্যাপি মার্টের এই নতুন দুই আউটলেট দিচ্ছে সকল পণ্যের উপর সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড়। উল্লেখ্য, হ্যাপি মার্টে বেঙ্গল প্লাস্টিকসের পণ্য ছাড়াও, রিন্নাই কিচেন ওয়্যারস ও হোম অ্যাপ্লায়েন্সেস, আমদানিকৃত বিশ্বমানের হাউসওয়ার ও বাচ্চাদের খেলনা সামগ্রী, ফার্নিচারসহ নিত্যপ্রয়োজনীয় বহু পণ্যের এক বিশাল কালেকশন রয়েছে।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ