বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
কৃষক প্রশিক্ষণের উদ্বোধন
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের উদ্যোগে আজ ০৯ মে মঙ্গলবার “পেঁয়াজের স্মার্ট উৎপাদন প্রযুক্তি ও রোগ দমন ব্যবস্থাপনা শীর্ষক কৃষক প্রশিক্ষণ বারি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রিভেলেন্স অফ মেজর প্রি এন্ড পোস্ট-হারভেস্ট ডিজিস অফ অনিয়ন এন্ড দেয়ার ম্যানেজমেন্ট প্রকল্প, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বারি এর আয়োজনে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে উক্ত কৃষক প্রশিক্ষণে ৪০ জন কৃষক অংশগ্রহণ করেন। কৃষক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। বারি’র উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. মতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর সিনিয়র স্পেশালিস্ট (ফিল্ড ক্রপস) ড. নরেশ চন্দ্র দেব বর্মা এবং বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর সাবেক মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, পেঁয়াজের আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং স্মার্ট রোগ ব্যবস্থাপনা কৃষককে পেঁয়াজ উৎপাদনে আগ্রহী করে তুলবে। পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমবে সাথে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ