ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে নদী ভাঙন রোধে প্রতিমন্ত্রীকে চিঠি


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১০-৫-২০২৩ দুপুর ১১:৪৯
: টাঙ্গাইলের নাগরপুরে অসময়ের নদী ভাঙন ঠেকাতে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বরাবর চিঠি আবেদন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণে কাজ করায় সংশ্লিষ্ট এলাকাবাসীর প্রশংসায় ভাসছে বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কমিটি'র সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। মঙ্গলবার (৯ মে) সকালে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের যমুনা নদী সংলগ্ন বলারামপুর ভাঙন এলাকায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বরাবর চিঠি সংক্রান্ত তথ্যচিত্র জনসম্মুখে তুলে ধরেন তিনি। এতে তিনি আপাতত অস্থায়ী ও পরবর্তীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রসঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন এবং সেটি বাস্তবায়নের জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী দ্রুত এলাকা পরিদর্শনে আসবে বলে তার বক্তব্যে জানানো হয়। 
 
নাগরপুর অঞ্চলের যমুনা ও ধলেশ্বরী নদী সংলগ্ন প্রায় ১২ কি.মি এলাকায় বাঁধ নির্মাণ জরুরী জানিয়ে বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় কমিটি'র সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেন, চৌহালী বিনানই, ভূতের মোড়, বলারামপুর হয়ে দপ্তিয়র ইউনিয়নের পাইকাইল শেষ সীমানা, বাগকাটারি, নিশ্চিন্তপুর পর্যন্ত প্রায় ১০ কি.মি ও মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় প্রায় ২ কি.মি নদী ভাঙনের কবলে রয়েছে যেখানে বাঁধ নির্মাণ জরুরী। আমি পানি সম্পদ প্রতিমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছি এবং তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, আগামী ৭ দিনের মধ্যে নদীর ভাঙন রোধে অস্থায়ী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে এবং এই মাসের শেষে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে।তিনি আরো বলেন নাগরপুর,দেলদুয়ার উপজেলার জনসাধারণের উন্নয়নের স্বার্থে সব সময় পাশে থাকবেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা