ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় স্বামীর উপর অভিমান করে ৩ সন্তানের জননীর আত্মহত্যা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১০-৫-২০২৩ দুপুর ১১:৫২
খুলনার পাইকগাছায় স্বামীর উপর অভিমান করে নিলুফা ইয়াসমিন (৩৮) নামে ৩ পুত্র সন্তানের জননী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। মৃতা নিলুফা উপজেলার চাঁদখালী ইউনিয়নের আব্দুল আজিজ এর স্ত্রী। মৃতের মেঝ ছেলে আল-আমিন জানান, মঙ্গলবার দুপুরের দিকে আমার মা রান্না করছিল। এ সময় আমার বাবা মাকে অকথ্যভাষায় গালিগালাজ করলে মা অভিমান করে বসতঘরের দরজা দিয়ে ঘরের ভিতরে বিষপান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে বড় ভাই আর আমি ঘরের দরজা ভেঙ্গে মাকে উদ্ধার করার চেষ্টা করি। এ সময় লোকজন ছুটে এসে মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আফরোজ জানান, দুপুর ২টা ২০মিনিটে আশঙ্কাজনক অবস্থায় গৃহবধু নিলুফাকে হাসপাতালে ভর্তি করে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। 
 
ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিক সুরোতহাল রিপোর্ট শেষে তাকে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

৪৫ বছর ধরে বিনা পারিশ্রমিকে পাঁচ শতাধিক কবর খুঁড়েছেন দিনমজুর আবদুল কুদ্দুছ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে মশারি বিতরণ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

মাটির প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত বারহাট্টার মৃৎশিল্পীরা

শান্তিপূর্ণ সবস্থান,সম্প্রীতি উন্নয়নে সহযাত্রী হতে চায় ইউপিডিএফ গণতান্ত্রিক

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে অর্থদণ্ড

পটিয়ায় পুকুরের মাছ নিয়ে বিরোধ: উপড়ে ফেলা হলো বৃদ্ধার দাঁত, আহত ছেলে-পুত্রবধূও

পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

পরিচ্ছন্ন ধনবাড়ী গড়ার নেপথ্যের কারিগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

নাগেশ্বরীতে ফুটপাত দখল করে ব্যবসা,ঝুকিতে যান চলাচল,অতিষ্ট পথচারী

টঙ্গীতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ কারখানার দুই ভবন