ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনা নগরীতে কেডিএ’র অনুমতিহীন বহুতল ভবন নির্মানের অভিযোগ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১০-৫-২০২৩ বিকাল ৫:৩৫

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকাধীন দারুল আমান মসজিদ সড়কে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দারুল আমান মসজিদ সড়কের বাসিন্দা একজন ব্যাংক কর্মকর্তার অনুমতিহীন ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে।  অভিযোগ সূত্রে, দারুল আমান মসজিদ সড়কের বাসিন্দা  মোঃ মাসুদ, ঠিকানা: ৪১/৫২, দারুল আমান মসজিদ সড়ক, বেকারী রোড বাইলেনে বসবাসরত অবস্থায় কেডিএ’র কোন অনুমতি ছাড়াই বেআইনীভাবে বহুতল ভবন নির্মান করেছেন। কেডিএ এর অনুমতি ছাড়াই কোনরকম নিজ ইচ্ছায় ঝুঁকিপূর্ণ ভবন নির্মান করেছেন। যে কোন সময় অল্প মাত্রার ভূমিকম্প হলেই জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগকারী বলেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও মোঃ মাসুদ সাহেব কেডিএ’র অনুমতি ছাড়াই বহুতল ভবন নির্মাণ করছেন। যা প্রতিবেশী হিসেবে আমাদের জন্য হুমকি সরুপ। কেডিএ’র পরিকল্পনা মাফিক না হওয়ায় ভূমিকম্প হলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তিনি নিয়ম অনুযায়ী জায়গা ছেড়ে বাড়ি করেননি। যার কারনে পাশে বসবাসকারী প্রতিবেশীরা ঝুকির মধ্যে রয়েছেন। এ বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কেডিএ বরাবর অভিযোগ দিয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন বলে তিনি আশা করেন। সংশ্লিষ্ট কেডিএ কর্তৃপক্ষ জানান, অভিযোগ জমা হয়েছে। পরিদর্শন করে আইন অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্মানাধীন ভবনের মালিক মো.মাসুদ বলেন, আমি ২০১৫ সালে কেডিএর কর্তৃক অনুমতি চেয়েছি। কিন্তু রাস্তা না থাকায় বাড়ি নির্মানের অনুমতি পাই নি। বাড়ি নির্মানের সময় ১ ফুট করে জায়গা ছেড়েছি। প্রথমে বাড়ির এক তলা নির্মান করা হয়। পরবর্তীতে দ্বিতীয় তলা নির্মান করা হয় বলে তিনি জানান। 

 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়