রায়গঞ্জে কমিটি গঠনের পরদিনেই পদত্যাগ ছাত্র লীগ নেতার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্র লীগের আংশিক কমিটি গঠনের পরদিনই পদত্যাগ করেছেন সাংগঠনিক পদে থাকা ছাত্র নেতা ও জেলা ছাত্র লীগের সদস্য সাব্বির আহমেদ স্বাধীন। পদত্যাগ পত্র সূত্রে জানাযায়,গতকাল ৯ মে জেলা ছাত্র লীগের সাক্ষরিত নবগঠিত কমিটিত সাব্বির আহমেদ স্বাধীনকে সাংগঠনিক সম্পাদক হিসাবে পদায়ন করা হয়।কিন্তু ১০ মে বুধবার সাব্বির আহমেদ স্বাধীন স্বেচ্ছায়,স্ব জ্ঞানে ,সুস্থ মস্তিষ্কে, অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে পদত্যাগ করেন।
এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগকারী সাব্বির আহমেদ স্বাধীন বলেন, আমি জেলা ছাত্র লীগের সদস্য আছি।তারপরে আমি উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছিলাম কিন্তু গতকাল ফেসবুকে দেখলাম আমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আমি আমার এই পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আবেদন লেখেছি খুব দ্রুতই তা জমা দিবো।
এ বিষয়ে জেলা ছাত্র লীগের সভাপতি আহসান হাবীব খোকার নিকট একাধিকবার ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেন নাই।
উল্লেখ্যঃ রায়গঞ্জে বিএনপির সাথে সম্পৃক্তদের নিয়ে ছাত্র লীগের কমিটি গঠনের পায়তারার অভিযোগে সোমবার সকাল সাড়ে ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন ধানগড়া ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম সরকার। সম্মেলনে ছাত্রলীগের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী আ’লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আবুল কালাম আজাদ, ফয়সাল আহম্মেদ ফরহাদ, সাব্বীর আহম্মেদ স্বাধীন, রাসেদ রায়হান জয় ও উপজেলা, ইউনিয়ন, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied