কেরানীগঞ্জে মাটি চুরির দায়ে ৭ জনকে অর্থদণ্ড
ঢাকার কেরানীগঞ্জে মাটি চুরি করে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ জনকে আটক করে দুই লাখ তিন হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩ টি ট্রাক জব্দ করা হয়। বুধবার (১০ মে) দুপুরে এই অর্থদণ্ড দেন কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট আমেনা মারজান।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. আলমগীর (২২), মো. সোহেল শেখ (৩০), মনির হোসেন (৪০), তিতাস (২১), মো. শাখাওয়াত হোসেন (২০), মো. রাজু (১৯) ও মো. মাসুম (১৯) বলে জানা গেছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় শিং খালের খননকৃত মাটি চুরি করে অবৈধভাবে বিক্রির অপরাধে ৭ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মাটি আনা নেওয়ার কাজে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। ভবিষ্যতে কেউ ধরনের অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পরিশোধের দাবী
রাণীনগরে অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন
রায়গঞ্জের পালপাড়ায় প্রতিমা তৈরির কাজ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার
বাঘার আলাইপুরে বিএসএফের হাতে আটক ৫ জনের পরিবারের পাশে শামীম সরকার
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ
মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে আইনুদ্দিন কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খালিয়াজুরীতে হাওরে হাঁস পালনের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
কলাতলী আবাসন কলোনিতে পানি নিষ্কাশনে নিজ অর্থায়নে পাইপ দিলেন মামুন মিয়া
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান: ৩ কোটির বেশি টাকার চোরাচালান পণ্য জব্দ
শরতের আগমনে বারহাট্টায় বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী জলজ ফল শালুক
মির্জাগঞ্জে মাদক ও ভূমি দস্যুতার অভিযোগে বশির খান এবং নেছার খানের শাস্তির দাবিতে মানববন্ধন
চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবী আইনজীবীদের