ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় : এমপি শাওন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তাঁর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় হলেন তথ্য ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ নির্মাণের স্বপ্নদ্রষ্টা। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে ইন্টারনেটকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করে বর্তমানে তরুণ প্রজন্মের অনুকরণীয় হয়ে উঠেছেন সজীব ওয়াজেদ জয়।
সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া-মোনাজাতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ জয়ের কর্মে আজকের বাংলাদেশ যেন সর্বত্র জয়ময়। বেকারত্ব ছিল বাংলাদেশের তরুণদের জন্য অভিশাপ। সেই অভিশপ্ত জনশক্তিই এখন বাংলাদেশের সম্পদ। গত একযুগে দেশে তথ্যপ্রযুক্তির যে বিকাশ হয়েছে, তার অন্যতম কারিগর তিনিই। নেতৃত্ব ও প্রভাবের কারণে ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড’ নির্বাচিত হন জয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল হাসান রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানজিম হাওলাদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান