ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনা ও গাজীপুরে স্কুলছাত্রী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১১-৫-২০২৩ দুপুর ৩:১২
নেত্রকোনার বাউসি ইউনিয়নের ১০ম শ্রেণির  ছাত্রী মুক্তারাণী ও গাজীপুর জেলার সালতা এলাকার  রাবেয়া  হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার  প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা।
  
সারাদেশের অব্যাহত নারী শিশু নির্যাতন ও  সকল শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরীসহ খেলার সরঞ্জাম রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করণে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ ও অপসংস্কৃতি, অশ্লীলতা, মাদক, জুয়া,পর্নোগ্রাফী,পর্নো ওয়েবসাইট বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবীতে গাইবান্ধার রামচন্দ্রপুরে  বালুয়া হাসপাতাল রোডে আজ দুপুরে গণগ্রন্থাগা এর আয়োজনে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। 
 
এ সময় মাধ্যম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও গণগ্রন্থাগারের পরিচালক উন্মে নিলুফার তিন্নি বলেন, দ্রুত আসামীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে। আমরা এমন একটি সমাজ চাই যেখানে কোন মাদক থাকবে না, জুয়া থাকবে না, ধর্ষণ থাকবে না, খুন থাকবে না। আমাদের নিরাপত্তা চেয়ে আজ কেন আমাদেরকে আন্দোলনে নামতে হবে। আমাদেরকে নিরাপত্তা দিন, আমরা বাঁচতে চাই। অন্যন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, শিক্ষক পুলক দেব,শাখাওয়াত হোসেন, গণগ্রন্থাগারের সদস্য কামাল, মামুন রেশমা প্রমুখ ।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত