ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দীঘিনালার মোস্তফার ৬ দিনেও সন্ধান মেলেনি, মানববন্ধনে ২৪ ঘন্টার আল্টিমেটাম


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১১-৫-২০২৩ দুপুর ৩:২৭

 দীঘিনালা উপজেলার বাবুছড়া থেকে নিখোঁজ মোস্তফার সন্ধানে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার (১১ মে) সকালে উপজেলার বাবুছড়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম।

এসময় তিনি আরো বলেন, ঘোষিত কর্মসূচির ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ মোস্তফার সন্ধান পাওয়া না গেলে, পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি, এবং বান্দরবানের সকল বাঙালিদের নিয়ে, সকল উপজাতীয় সন্ত্রাসীদের আস্তানা অভিমুখে লংমার্চ করার পরবর্তী কর্মসূচি ঘোষণা দেন তিনি।

বাবুছড়া বাজারে অনুষ্ঠিত এক ঘন্টার কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা কমিটি, ছাত্র পরিষদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ দীঘিনালা উপজেলা সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য সচিব এস.এম মাসুম রানা, মাটিরাঙ্গা উপজেলা সভাপতি জালাল আহম্মেদ, দীঘিনালা উপজেলা কমিটির সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মুনসুর আলম হীরা, নিখোঁজ মোস্তফার স্ত্রী সুফিয়া বেগম প্রমুখ। সমাবেশে সুফিয়া বেগম তার স্বামীকে যেকোন মূল্যে জীবিত ফেরত দেয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত ৬ মে ভোরে বাড়ি থেকে বের হয়ে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি এলাকায় গেলে, সেখান থেকে ফেরার পথে নিখোঁজ হন মোহাম্মদ মোস্তফা। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

নিখোঁজ হওয়ার ৬ দিন অতিবাহিত হলেও মোহাম্মদ মোস্তফার সন্ধান না পাওয়ায় তাঁর ২ ছেলে, ১ কন্যা, স্ত্রী, ভাই-বোন সকলে এখন শোকে মুহ্যমান।

এমএসএম / এমএসএম

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ