ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নাগরপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার যোগসাজশে সরকারি ভ্যাকসিন বিক্রি, অভিযানে ১৯১ পিস জব্দ


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১২-৫-২০২৩ দুপুর ১১:৫০

 টাঙ্গাইলের নাগরপুরে সদর এলাকায় বিভিন্ন ভেটেরিনারি ফার্মেসিতে অভিযান চালিয়েছে জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর। এতে শোয়াইব ভেটেরিনারি ফার্মেসি থেকে প্রাণী সংশ্লিষ্ট বিভিন্ন রোগের মোট ১৯১ পিস সরকারি ভ্যাকসিন জব্দ করা হয় এবং নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুর রহমান এর যোগসাজশের তথ্য পাওয়া যায়। মঙ্গলবার (৯ মে) জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মনির উদ্দিন আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এতে ৭ টি ভেটেরিনারি ফার্মেসি ড্রাগ লাইসেন্স বিহীন চলমান এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। উল্লেখিত শোয়াইব ভেটেরিনারি ফার্মেসি থেকে পিপি আর ভ্যাকসিন ৪ পিস, মুরা টিকা ২ পিস, তরকা টিকা ৯ পিস, সাদা টিকা ৯৭ পিস, হলুদ টিকা ৬৫ পিস, ফাউল পক্স টিকা ১৪ পিস সহ সর্বমোট ১৯১ পিস সরকারি ভ্যাকসিন পাওয়া যায়। কোথায় পেলেন এই সরকারি ভ্যাকসিন শোয়াইব ভেটেরিনারি ফার্মেসির স্বত্বাধিকারী লুৎফর রহমান কে এ বিষয়ে ওষুধ প্রশাসন জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা দিয়েছেন।

পরবর্তীতে নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুর রহমান এ বিষয়ে জানায়, শুক্রবার-শনিবার হাসপাতাল বন্ধ থাকে। খামারিদের সুবিধার জন্য এই সরকারি ভ্যাকসিন ভেটেরিনারি ফার্মেসিতে দেওয়া হয়েছে এবং সেটি বিক্রির নিয়ম আছে বলে জানান তিনি। কিন্তু সরকারি ভ্যাকসিন বিক্রি সংক্রান্ত কোনো অফিসিয়াল নথিপত্র দেখাতে পারেনি সরকারি এই কর্মকর্তা। এছাড়াও ঔষধ প্রশাসনকে তিনি সংশ্লিষ্ট ভেটেরিনারি ফার্মেসির বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে বলেন এবং এই দায় নিজেই নিবেন বলে জানান। এতে জেলা ওষুধ প্রশাসন দায় সংক্রান্ত একটি লিখিত খসড়া প্রদান করেন প্রাণিসম্পদ কর্মকর্তাকে।

উপস্থিত সাংবাদিক বৃন্দরা এই লিখিত দায় সংক্রান্ত খসড়া দেখতে চাইলে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুর রহমান অস্বীকৃতি জানায় এবং তিনি বলেন, এই লিখিত কাগজ দেখানো যাবে না। এটি আমরা অফিসিয়াল ভাবে ফয়সালা করবো।

উল্লেখ্য, অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, নাগরপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর শাখার সভাপতি মোঃ সাদিকুর রহমান খান বিপ্লব ও সহ সভাপতি মোঃ আসলাম উদ্দিন সহ স্থানীয় ব্যক্তিবর্গরা।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী