ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বড়লেখায় ৫১৪ পাউন্ড অবৈধ জাল জব্দ: জরিমানা আদায়


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১২-৫-২০২৩ দুপুর ১১:৫৪

মৌলভীবাজার জেলার হাকালুকি হাওর পাড়ের বড়লেখা উপজেলার  কানুনগো বাজারে বৃহস্পতিবার (১১ মে )  সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে  দুই লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ করেছে। এসময় একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও অপর এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। 

জানা যায়, বড়লেখা উপজেলার  কানুনগো বাজারের অভিযানে ৫১৪ পাউন্ড অবৈধ  জাল  জব্দের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং একটি নিয়মিত মামলা করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় বড়লেখা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জনসমক্ষে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয়। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি. দায়িত্ব)  মো. মনিরুজ্জামান বলেন, কারেন্ট জাল বিক্রির দায়ে  "মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০" এর আওতায় এক ব্যক্তি কে  ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ৫১৪ পাউন্ড জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, মৎস্য সংরক্ষণ বাস্তবায়ন নিশ্চিতকরণে হাকালুকি হাওরপাড়ের বিভিন্ন বাজারে কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বড়লেখার কানুনগো বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও অপর এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার