ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সমিতির নামে ৩৫ লক্ষ টাকা লুট


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১২-৫-২০২৩ দুপুর ২:৩৩

খুলনার আইকন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: গ্রাহকদের নিকট থেকে ৩৫ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। আইকন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: খুলনার সিমেট্রি রোডের মনোয়ারা ম্যানশন মার্কেটের একটি ভাড়া দোকানে বসে কার্যক্রম চালাতো। শতাধিক গ্রাহকের টাকা লুটে সমিতির মালিক এখন আয়েশি জীবন কাটাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এই সমবায় সমিতির মালিকের নাম মো.কামরুজ্জামান বেলাল। এ ঘটনার পর খুলনা জেলা সমবায় কার্যালয় আইকন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: এর নিবন্ধন বাতিল করে দেন। একাধিক অভিযোগ সূত্র বলছে, ডাকবাংলো মার্কেটের ব্যবসায়িদের দোকানে দোকানে যেয়ে সমিতির মুনাফা ও সুবিধা বুঝান। মার্কেট ব্যবসায়ীরা মিষ্টি কথার ফাঁদে পড়ে সরল মনে দীর্ঘদিন টাকা সঞ্চয় করেন। এরপর করোনাকালীন সময়ে ব্যবসায়ীরা আর্থিক সংকটের কারনে সঞ্চয় হিসাব থেকে টাকা ফেরৎ চাইলে হঠাৎ সমিতির ব্যবসা গুটিয়ে লাপাত্তা হয়ে যান। দীর্ঘদিন পর তাকে খুজে পেলেও টাকা ফেরৎ চাইলে গ্রাহকদের জীবন নাশের হুমকি পর্যন্ত দিয়েছেন কামরুজ্জামান বেলাল। আইকন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: এর একজন কর্মচারী বলেন, তার মতো অনেক কর্মচারীর পাওনা বেতন দেননি মো.কামরুজ্জামান বেলাল। ফিল্ডে কাজ করে কর্মচারীরা অনেক সঞ্চয়ী হিসাব আনেন। কিন্তু ঋন দানের থেকে বেলালের টাকা কালেকশনের দিকে ঝোক বেশী ছিলো। কিন্তু কর্মচারীরা বুঝতে পারেন নি এভাবে লোক ঠকিয়ে সমিতির মালিক বেলাল এমনভাবে উধাও হবেন। খুলনা জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন জানান, আইকন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: এর যাবতীয় বিষয়াদি খোজ নিয়ে নিবন্ধন বাতিল করা হয়েছে। গ্রাহকরা এখন আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন বলে তিনি জানান। আইকন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লি: গ্রাহকদের আস্থা নষ্ট করেছে। নিবন্ধনে এক ঠিকানা দিলেও কোনো বিজ্ঞপ্তি ছাড়া ঠিকানা বদলে এমন প্রতারণা করেছে। গ্রাহকদের টাকা আদায়ে যাবতীয় সাহায্য খুলনা জেলা সমবায় কার্যালয় করবে বলে তিনি আশস্ত করেন। মো.কামরুজ্জামান বেলালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বাসে ভ্রমনে রয়েছি। পরে কথা বলছি। মো.কামরুজ্জামান বেলালের উত্তর হরিনটানার ক্রয়কৃত বসতঘরে গেলে তার পরিবারের লোকজন জানান, বেলালের সাথে যোগাযোগ নেই তাদের।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়