খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইয়াবাসহ আটক ১
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কামাল হোসেন (৩৩) নামে একজনকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। আটককৃত কামাল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড মোহাম্মদ বড়বাড়িয়া নামক এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে।
বুধবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৩টার সময় ৮নং পৌর ওয়ার্ড মাটিরাঙ্গা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এস আই সাদ্দাম হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল চলাকালিন গভীর রাতে তার চলাচল সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি করে। এ সময় তার কাছে থাকা ২ হাজার চারশত ১২ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল বলেন, দীর্ঘ দিন ধরে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছে।
এ সময় মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত কামালের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। থানা এলাকায় যে কোন ধরণের অপকর্ম রোধে পুলিশ তৎপর রয়েছে। এ তৎপরতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক